ইসলামী যুব আন্দোলন ফেনী পৌর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:৩৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:৩৬:০২ অপরাহ্ন
 
ফেনী শহর প্রতিনিধি:
 
মঙ্গলবার ১০ মার্চ  [২০ রমজান]  বিকেলে ফেনী শহরের দাওয়াতে দাস্তানে শরিয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর শাখার  সভাপতি হাফেজ মুহাম্মাদ মঞ্জুর আলম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি রহমতুল্লাহ আশরাফী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শরীয়াহ'র কোনো বিকল্প নেই।" আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যুবকদের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন আনা সম্ভব। আমরা দেখেছি ৪৭ দেশ ডিভাইডেট যুবকদের অংশগ্রহণ। বায়ান্নর ভাষা আন্দোলনে যুবকদের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষা ফিরে পেয়েছি।  আমরা দেখেছি ৬৯ এর গণঅভ্যুত্থান  যুবকদের অংশগ্রহণ। আমরা দেখেছি ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যুবকরা ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার থেকে দেশকে  স্বাধীন করেছে। সর্বশেষ আমরা দেখেছি ২০২৪ সালের  ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতারিত করে, দেশকে স্বাধীন করেছে। দেশের সকল সফলতার পিছনে রয়েছে যুবকদের অগ্রণী ভূমিকা। 
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি প্রতিপাদ্যকে লালন করে যাচ্ছে। আদর্শবান যুবকরা জাগলেই, বাংলাদেশ জাগবে ।
 
প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ  এই প্রতিপাদ্যকে লালন করার একটি কারণ বর্তমান সময়ে সমাজের যুবকরা কয়েক ভাগে বিভক্ত আমাদের মাঝে কিছু যুবক রয়েছে যারা  মাদকাসক্ত, সন্ত্রাস চাঁদাবাজি, টেন্ডারবাজিতে নিজেদেরকে নিয়োজিত রেখেছে ।তাদের মাধ্যমে কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা কস্মিনকালেও সম্ভব নয়।
অতএব দেশের আমূল পরিবর্তন আনতে হলে আদর্শবান যুবকদের খুবই প্রয়োজন।
 
প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ পবিত্র মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামীন তিনভাগে বিভক্ত করেছেন রহমত, মাগফিরাত, নাজাত। 
আমরা আজকে মাহে রমজানের মাগফিরাতের শেষ দশকে দাঁড়িয়ে একত্রিত হয়েছি। আমরা যদি একটু চিন্তা করে দেখি মাগফিরাতের শেষ দিনে আমরা কে কতটুকু মাগফিরাতের ভাগিদার হয়েছি। আমরা আজকের দিনে দীপ্ত কন্ঠে শপথ গ্রহণ করি।
 
আগামীর জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখবো। যাতে করে কোন ভিনদেশী শকুন আমার সোনার বাংলাদেশের দিকে কুনজর দিতে না পারে। দেশ আমার রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও আমার।
 
 অতএব, আমার সহযোদ্ধা বন্ধুদেরকে বলবো, আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিকে আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো। ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আগামী দিনের সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আহবান জানান।
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ। 
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর যুব আন্দোলনের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ সামী, দফতর সম্পাদক মাওলানা রফিকুল ইসলামসহ পৌর দায়িত্বশীলবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com