গ্রামীণ ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম চৌধুরী

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৩৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৩৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৩তম সভায় কৃতিত্বপূর্ণ কাজের মূল্যায়ন এবং প্রতিষ্ঠানের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) পদে পদোন্নতি পেয়েছেন মো. রেজাউল করিম চৌধুরী । এর আগে তিনি প্রতিষ্ঠানটির অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন ।

 
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা (৬নং ওয়ার্ড) গ্রামে জন্মগ্রহণ করেন মোঃ রেজাউল করিম চৌধুরী । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি । ১৯৯৫ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন ।


কর্মজীবনে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, প্রোগ্রাম অফিসার, এরিয়া ম্যানেজার, যোনাল অডিট অফিসার, যোনাল ম্যানেজার ও বিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ।

প্রশাসনিক স্তরের বিভিন্ন পর্যায়ে সততা, নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যর সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন মোঃ রেজাউল করিম চৌধুরী ।

তিনি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে ঋণ কর্মসূচি এবং আমানতবৃদ্ধিসহ গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রায় আরও কার্যকরী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]