​ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:০৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:০৪:২৫ অপরাহ্ন
 
মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

ফুলবাড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত।
 
(৯ মার্চ)  সোমবার বিকাল ৫টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এসময় উপজেলা বিএনপির সকলস্তরের নেতা-কর্মী ৭টি ইউনিয়নের কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।  
 
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডেভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, প্রতিপক্ষরা ঘাপটি মেরে বসে আছে । এই ঘাপটি মারা লোক গুলোকে চিহ্নিত করতে হবে। আগামী দিনে বিএনপির সকলস্থরের কমিটি গুলোকে ঢেলে সাজাতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]