এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৮:৫৫:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সমীকরণ ছিল উজবেকিস্তানকে হারাতে পারলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখবে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে আশা-ভরসা সব উবে গেছে। উজবেক নারীদের কাছে ৪-০ গোলে হেরে শেষ হলো বাংলাদেশের মিশন। এ নিয়ে তিনটি ম্যাচই হারলো পিটার বাটলারের শিষ্যরা। প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হারের পর উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

 
প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্যে নামলেও উল্টো তিন গোল হজম করে। তিন গোলের পেছনেই বাংলাদেশের ডিফেন্ডারদের ভুল রয়েছে। ৬২ ও ৬৬ চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে। ৮৭ মিনিটে উজবেকিস্তান আরেকটি গোল করলে বাংলাদেশ বড় হার নিয়েই মাঠ ছাড়ে।

 
বাংলাদেশকে হারিয়ে উজবেকিস্তান কোয়ার্টার ফাইনালের পথে। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট তিন ও গোল ব্যবধান -২। ‘এ’ গ্রুপের ফিলিপাইনেরও সমান তিন পয়েন্ট ও -২ গোল ব্যবধান। ‘সি’ গ্রুপে জাপান ভিয়েতনামকে বেশি ব্যবধানে হারালেই উজবেকিস্তানের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা বাড়বে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com