​ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতবিনিময় ও ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:১৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:১৪:৫০ অপরাহ্ন

শ‌হিদুল ইসলাম : ঢাকা প্রতি‌নি‌ধি

ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আয়োজনে রমজান মাসে ডিলার ও রিটেইলারদের সাথে সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার আফতাব নগর বাড্ডায় সিরাজ কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইস্টার্ন সিমেন্টের পরিবেশক মেসার্স 
ইসতিয়া এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে ১০০ জন রিটেইলার মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স ইসতিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ইস‌তিয়াক আহ‌মেদ মুন্না।

প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ডিজিএম জনাব গোলাম কাওসার স‌্যার এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সি‌নিয়র রিজিওনাল সেল্‌স ম্যানেজার জনাব জাহিদ হাসান,এইস আর ডি ম্যানেজার জনাব সাইফুল ইসলাম মু‌ন্সি, ব্র‌্যান্ড এন্ড মা‌র্কেটিং এসিস্টেন্ট ম্যানেজার মোঃ রেজাউল ক‌রিম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 
এসিস্টেন্ট ম্যানেজার সেল্‌স মোঃ সাগর,
সি‌নিয়র সেল্‌স এক্সিকিউটিভ মোঃ সাহবু‌দ্দিন, bসি‌নিয়র সেল্‌স এক্সিকিউটিভ ফয়সাল , সেল্‌স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ‌হিদুল ইসলাম, টেকনিক্যাল সাপোর্ট মোঃ আমিনুল ইসলাম সহ 
কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং পরিবেশকবৃন্দ।

অনুষ্ঠানটিতে কোম্পানির পরিবেশক ইসতিয়া এন্টারপ্রাইজ এর কর্মকর্তা কর্মচারী সহ উক্ত এলাকার রিটেইলার বৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে ইসতিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জনাব ইস‌তিয়াক আহ‌মেদ মুন্না ইস্টার্ন সিমেন্টের সাথে থাকার জন্য সম্মানিত রি‌টেলারদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে ইস্টার্ন ব্র্যান্ডটিকে উপস্থিত রি‌টেলারদের নিয়ে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত ডিজিএম সেল্‌স জনাব গোলাম কাওসার
ব‌লেন,  উপস্থিত রি‌টেলার ইস্টার্ন ব্র্যান্ডটিকে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং  অনুষ্ঠানে উপস্থিত হবার জন‌্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  সততার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি সকলকে আহ্বান জানান। আগামীতেও এই ধরণের আয়োজনে ব্যবসায়িক পার্টনারদের সাথে একত্রিত হবার ইচ্ছা পোষণ করেন। 

পরিশেষে উপস্থিত সকলের সুস্থতা এবং ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উত্তোরত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]