জুলাই বিপ্লব নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের তালিকা করা হবে

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লব নিয়ে অনেকেই ফায়দা লুটতে চায়, তাদের তালিকা করা হবে।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেপ্তারকৃতদের দ্রুত ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম ডেভেলপ করতে পারলে অনেক বিষয়ের দ্রুত সমাধান হবে। চ্যালেঞ্জ হচ্ছে দেশের জনগণ বিচার দ্রুত চায়, প্রতিটি থানায় যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো হয়, তাহলে বিভিন্ন জিনিস দ্রুত সমাধান করা সম্ভব।

তিনি বলেন, পুলিশকে জিরো কমপ্লেইন থানা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। জনগণেরর সঙ্গে পুলিশের দূরত্ব দূর করতে চাই। মব-সন্ত্রাস যারা করে, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন); মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ); জনাব খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস); মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও সরদার নূরুল আমিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]