মোজতবা খামেনির প্রতি ইরানের প্রেসিডেন্টসহ সকল বাহিনীর আনুগত্য প্রকাশ

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:৫১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:৫১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি, দেশটির সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) । রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, সামরিক বাহিনী মোতজবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে।

খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।
আইআরজিসি মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে, তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নতুন নেতা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে আইআরজিসি।

এছাড়াও ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার, আধাসামরিক বাহিনী বাসিজ, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, পুলিশ এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়সহ প্রায় প্রতিটি রাজনৈতিক এবং রাষ্ট্রের প্রতিটি নিরাপত্তা সংস্থা এই নিয়োগের প্রতি সম্পূর্ণ সমর্থন প্রকাশ করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com