নালিতাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, ভোক্তাদের পণ্য উধাও

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:২১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:২১:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রাকে করে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। ৪শ ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য উধাও হয়ে গেছে।

রোববার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভায় টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার কতিপয় কর্মচারী এ অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০-১৫০ ভোক্তার পণ্যই উধাও হচ্ছে। দীর্ঘদিন ধরেই টিসিবি’র পণ্য বিতরণে এ ধরনের অনিয়ম হয়ে আসছে।

বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার জানান, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি আমি জানতাম না। পণ্য কম পড়েছে শুনে আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়েছি।

বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, টিসিবি’র পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com