বানারীপাড়ায় ২২ মার্চ ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:৪৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:৪৭:২৫ অপরাহ্ন


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ দিনভর স্কুল মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ৭ মার্চ (শনিবার) 

বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগর সায়হাম স্কাইভিউর ৭ম তলায় সংগঠনের আহবায়ক পুলিশের এডিশনাল ডিআইজি মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সদস্য সচিব সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহাবুবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য মো: শাহিনুজ্জামান, এইচ এম আক্তার   হোসাইন,  মোঃ সাইদুর রহমান, , শিবানান্দ শীল, মোঃ শাহজামাল খান, মোঃ জাহিদ হোসেন, মোঃ আতিকুর রহমান, শামসুদ্দিন আহমেদ , মোঃ মাহাবুবুর রহমান, কে এম সফিকুল আলম জুয়েল,মোঃ নাজমুল হোসেন শামীম প্রমুখ। ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]