নেইমারের বিরুদ্ধে নারী কর্মীর মামলা

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:০৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:০৫:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বিতর্ক তো নেইমার জুনিয়রের কাছে নতুন কিছু নয়। ব্রাজিলিয়ান এ মেগাস্টারের মাঠের বাইরের ঝামেলা হলো নিত্যনৈমিত্তিক ব্যাপার। সেটা প্রমাণ করে নেইমারের নতুন আইনি জটিলতা। সান্তোস ও ব্রাজিল তারকার বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে প্রচণ্ড অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য হয়েছেন তিনি।

আদালতের নথির বরাত দিয়ে ব্রাজিলিয়ান আউটলেট মেট্রোপলিস এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, ওই নারী কেবল নেইমারের জন্যই নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর নিয়মিত খাবার রান্না করতেন। এজন্য তাকে কখনো কখনো ১৬ ঘণ্টাও কাজ করতে হতো। তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত খাটতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হতো।

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হতো ওই নারীকে। সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহন করায় ওই নারী পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন। বকেয়া, ওভারটাইম, চিকিৎসা খরচ ও অন্যান্য পাওনা মিলিয়ে নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন ওই নারী কর্মী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com