​The thirteen circle দিগন্ত ১৩ এর ইফতার আনন্দ

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:২২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:২২:৫২ অপরাহ্ন

মোঃ রায়হান জমাদ্দার 
স্টাফ রিপোর্টার 


The thirteen circle দিগন্ত ১৩ এর ইফতার আনন্দ  অনুষ্ঠিত
ব্যাচ ভিত্তিক গ্রুপ ২০১৩ এর উদ্যোগে রাজধানীর স্কাই রেস্টুরেন্ট, ফার্মগেট, ঢাকা , মিলনায়তনে ইফতার আনন্দ অনুষ্ঠিত হয়েছে!

৬ মার্চ ১৬ রমজান,শুক্রবার অনুষ্ঠিত ওই ইফতার আনন্দ গ্রুপটির সারা দেশের সাত শতাধিক সদস্য উপস্থিত ছিলেন, যারা বর্তমান পেশাগত জীবনে সমাজে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

গ্রুপের বন্ধুদের পৃষ্ঠপোষকতায় মাত্র ৩০০ টাকায় আয়োজিত এই ইফতার সাথে রাতের খাবারেরও ব্যবস্থা ছিল!  ইফতারের পূর্বে কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে ব্যাচের সকল বন্ধু, তাদের বাবা-মাসহ পরিবার, দেশ ও সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়!

গ্রুপের উদ্যোক্তা ও ফাউন্ডার মো. হাসিবুর রহমান সাকিব বলেন, এই গ্রুপের মাধ্যমে দেশ এবং সমাজের জন্য উল্লেখযোগ্য কার্যক্রম ও ব্যাচের সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা করাই লক্ষ্য। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই গ্রুপ নানা সময় উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে- বন্যার্তদের জন্য ত্রাণ-সাহায্য, করোনার সময় সারা দেশে অক্সিজেন, মেডিকেল সেবা, খাবার ও আর্থিক সহযোগিতা, ব্লাড ডোনেশান।

এছাড়া, কোরবানির মাধ্যমে অসহায় অবহেলিত মানুষের মাঝে মাংস বিতরণ, অসুস্থ বন্ধুদের জন্য অর্থ সাহায্যের মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা করাসহ অসংখ্য জনহিতকর কাজে সম্পৃক্ত থেকেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]