এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামে বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী মিফতা উদ্দিন আহমদ বুলবুলের উদ্যোগে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে তাঁর নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজ্জাদ আলী লিটন, সমাজসেবক দুলাল আহমদ, দক্ষিণ বড়ধামাই হাফিজিয়া এতিম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সুলতান আহমদ, আল-ফালাহ ইসলামিক একাডেমির শিক্ষক জুবায়ের আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস. এম. জালাল উদদ্দিন, সাংবাদিক খালেদ সরওয়ার, সমাজসেবক আলা উদ্দিন, ব্যবসায়ী সামছুল উদ্দিন আহমদ সুছন, মাওলানা মো. জালাল উদ্দিন, কামাল উদ্দিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, প্রকৌশলী মিফতা উদ্দিন আহমদ বুলবুল একজন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে তিনি অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা প্রদান করেছেন। করোনাকালীন সময়েও তিনি অসংখ্য পরিবারকে সহযোগিতা করেছেন। এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষের
চিকিৎসা সহায়তা প্রদানসহ নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছেন।