বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৮:১৮ অপরাহ্ন
 


বাকৃবি প্রতিনিধি:  

রমজানের মাহাত্ম্য ও আনন্দ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য গণ-ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক এ আয়োজনে এক হাজারের অধিক ছাত্রীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলসংলগ্ন কেআর মার্কেটে এ কর্মসূচি অনুষ্ঠিত  হয়। বিভিন্ন বর্ষের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা ও সাধারণ সম্পাদক আব্দুল আল মঈন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, মুসলমানদের সবচাইতে বড় সংস্কৃতি রমজানকে উদযাপন করার জন্যই নিয়মিত ইফতারের প্রোগ্রামগুলো যেমন গণ ইফতারের আয়োজন করে আসছি আমরা। আমাদের শিক্ষার্থী ছেলে ভাইদের জন্য সেন্ট্রাল মসজিদে ২ হাজার ৭০০ ছেলেদেরকে নিয়ে আমরা গণ ইফতারের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বোনদের জন্য আজকের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি এক হাজারের অধিক শিক্ষার্থী বোনদেরকে ইফতার দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি আল্লাহর রাসূলের সেই হাদিসকে অনুসরণ করার, যেখানে আল্লাহর রাসূল (সা:) বলেছেন যে একটি খেজুর বা এক গ্লাস পানি হলেও তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। তো সে সংস্কৃতিকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তারই উদ্দেশ্যে আজকের এই 'বারাকাহ ইফতারের' আয়োজন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com