ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে এনেছেন নেতানিয়াহু: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরান যুদ্ধে চালকের আসনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল-৪ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
 
এহুদ বারাক বলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে সন্তুষ্ট ছিলেন না নেতানিয়াহু। এ জন্য তিনি ইরান যুদ্ধে জড়াতে চেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কি না, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল।

তিনি বলেন, ট্রাম্পকে ‘কিং অব পিচ’ হওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসতে প্ররোচিত করেছেন নেতানিয়াহু। ট্রাম্প এখন ‘লর্ড অব ওয়ার’ হিসেবে যাত্রা শুরু করেছেন।

তার মতে, দিন শেষে ইরানি জনগণকেই সরকারের পতন ঘটাতে হবে। এ জন্য তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মনে করেন তিনি।

এহুদ বারাক বলেন, ‘ইরানে হামলা করা বৈধ না অবৈধ তা বড় কথা নয়, তাদের শাস্তি প্রাপ্য ছিল।’

স্থলযুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের বাইরেও ভূরাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি ভেঙে দিতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]