ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে না জার্মানি ও বেলজিয়াম

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১২:০৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১২:০৮:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। বরং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে দেশ দুটি।

 
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বার্লিনে আইন প্রণেতাদের বলেছেন, জার্মানি এই সংঘাতে অংশ নেবে না।
 

তিনি বলেন, ‘জার্মানি যুদ্ধের কোনো পক্ষ নয়। জার্মান সশস্ত্র বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। উত্তেজনা কমাতে ও সহিংসতা যাতে আরো বিস্তার লাভ না করে, সেজন্য যথাসাধ্য চেষ্টা করবে জার্মানি।’
 

তিনি বলেন, ‘একটি বিষয় স্পষ্ট: ইসরাইল-যুক্তরাষ্ট্র আক্রমণ এমন একটি সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যারা ইসরাইলকে ধ্বংস করতে চায়।’
 

পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নির্ভরযোগ্য যুদ্ধোত্তর পরিকল্পনা ছাড়া সামরিক হামলা অস্থিতিশীলতা দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করে। পিস্টোরিয়াস বলেন, ‘ইতিহাস আমাদের শেখায় যে যুদ্ধ শুরু করা শেষ করার চেয়ে অনেক সহজ।’
 

ব্রাসেলসে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন একই রকম বার্তা প্রদান করেন। সংসদে তিনি বলেন, বেলজিয়াম বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানে যোগ দেবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]