​কুবিতে জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১১:৪৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১১:৪৮:৪৮ অপরাহ্ন

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) আঞ্চলিক সংগঠন  জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (গাজীপুর) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। 

গাজীপুর জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক নাজমুল হুদা শাওন বলেন, 'জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারো আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে আমাদের এই প্রীতি ইফতার আয়োজন করেছি। আমাদের এই সংগঠন একটা পরিবারের ন্যায়। সংগঠনের সাবেকদের পরামর্শ এবং বর্তমানদের নিয়ে এই সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ্‌। যারা এই প্রোগ্রাম সফল করতে সহযোগিতা করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞ।'

অ্যাসোসিয়েশনের সদস্য তুহিব মাহমুদ বলেন, 'পবিত্র মাহে রমজানে আজকে আমাদের এই ইফতার আয়োজনের মূল লক্ষ্য ছিলো জেলাভিত্তিক শিক্ষার্থীর মেলবন্ধন। হাসোজ্জল এই পরিবেশে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষা ও প্রজ্ঞায় কীভাবে বিশ্ববিদ্যালয় ও জেলার গৌরব অক্ষুণ্ণ রাখা যায় সেটাও আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিলো।'

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]