​সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসিন ও সম্পাদক টুটুল

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১১:০০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১১:০০:৩৮ অপরাহ্ন

আখতার হোসেন হিরন :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার আংশিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২৬ সালে থানা ছাত্রশিবিরের নেতৃত্ব দেবেন সভাপতি মহসিন আলম ও সম্পাদক রিয়াজ উদ্দিন টুটুল।

সাথীদের প্রত্যক্ষ ভোটে সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মহসিন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন থানার সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক রিয়াজ উদ্দিন টুটুল।

আজ বুধবার সলঙ্গা থানা জামায়াতের দলীয় কার্যালয়ে ২০২৬ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের সলঙ্গা থানা শাখা কমিটির নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা শিবির সভাপতি আব্দুল আজিজ।

কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,থানা আইটি বিভাগের সেক্রেটারি নাইম হাসান হৃদয় এবং জেলা শিবিরের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com