সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:০৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:০৫:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশন-এ সোমবার (২ মার্চ) ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স-কে একটি সূত্র নিশ্চিত করেছে, হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে মূল লক্ষ্য সিআইএ স্টেশনই ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে। এতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ড ঘটে এবং স্থাপনার কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে
 

হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধাহরান এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছে মার্কিন মিশন।


এ হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসেছে এবং মার্কিন কূটনীতিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com