​কুবির বাংলা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৯:৫৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১০:৫০:৫৩ অপরাহ্ন
‎
‎
‎কুবি প্রতিনিধি : 

‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন "বাংলা ভাষা-সাহিত্য পরিষদ" এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে এ আয়োজন সম্পন্ন হয়।
‎
‎
‎ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
‎
‎
‎বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহ-সভাপতি এমদাদুল হক বলেন, " বাংলা ভাষা-সাহিত্য পরিষদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই আমরা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করেছি। বাংলা বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে।"
‎
‎
‎বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, "প্রতি বছরের ন্যায় আমরা এ বছরও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। বাংলা পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। আজকের এই সুন্দর ও গোছানো আয়োজনটি সফল করার পেছনে আমাদের যে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]