ইসরাইলে নিজ নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৭:৫৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৭:৫৪:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসস্থান বা তার আশপাশে অবস্থান করার জেরুজালেমের মার্কিন দূতাবাস।

 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার হত্যার পর থেকে ইসরাইল, প্রতিবেশী উপসাগরীয় দেশ এবং বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে তেহরান।


হামলার তীব্রতা এবং কোনো সুস্পষ্ট প্রস্থান কৌশলের অভাব দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী পরিণতির সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের লক্ষ্য কী বা এর চূড়ান্ত পরিণতি কী হতে পারে—সে বিষয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

অনলাইনে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় জেরুজালেমের যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরাইল ত্যাগে আমেরিকানদের সরিয়ে নেওয়া বা সরাসরি সহায়তা করার অবস্থানে নেই।’

দূতাবাস জানায়, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় গতকাল থেকে তাবা সীমান্ত ক্রসিংয়ে শাটল সেবা চালু করেছে। শাটলে যাত্রী তালিকায় অন্তর্ভুক্ত হতে নাগরিকদের মন্ত্রণালয়ের নির্গমন ফরমের মাধ্যমে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাবায় মিসরের সঙ্গে স্থল সীমান্ত ক্রসিংও চালু রয়েছে এবং এটি দিনে ২৪ ঘণ্টা খোলা থাকার কথা।

দূতাবাস জানায়, ‘পর্যটন মন্ত্রণালয়ের শাটল ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস কোনো সুপারিশ (পক্ষে বা বিপক্ষে) করতে পারে না। আপনি যদি এ উপায়ে ইসরাইল ত্যাগের সিদ্ধান্ত নেন, তবে যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না।’

দূতাবাস আরো জানায়, যারা জর্দানে যেতে চান তারা শাটলে করে এলাত যেতে পারেন এবং সেখান থেকে স্বতন্ত্রভাবে (ট্যাক্সির মাধ্যমে) ইয়িৎসহাক রবিন সীমান্ত ক্রসিংয়ে যেতে পারেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com