সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে তিন শিশু আটক

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০১:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০১:৪৩:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশেরেআগে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। সোমবার রাত ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আটক তিন শিশু হলো— নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকার কোনাবাড়ী এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)।


পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের নিজ হেফাজতে নেয়।


আটক শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল।


ডোমার থানার ওসি জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানার পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com