তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০১:৩৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০১:৩৭:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে এই মারামারি শুরু হয়। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন।


আহতদের মধ্যে ইমরান হোসেন (২১), মারুফ মিয়া (২০), নুরুল হক (২২), আতিকুর রহমান (২২), আরিফুল ইসলাম (২২), গোলাম ওহিদ (২৩), আলামিন (২২), সরোয়ার (২৩) ও নাঈম (২১) রয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,
ভোররাতে আহত কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টরা হস্তক্ষেপ করেন। আহতদের খোঁজ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হাসপাতালে যান বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]