জুড়ীর দক্ষিণ বড়ধামাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: রফিক উদ্দিনের ইন্তেকাল

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:১২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:১২:০৪ অপরাহ্ন

এস. এম. জালাল উদদীন,  মৌলভীবাজারঃ


মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই (টালিয়াউরা) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: রফিক উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ২টায় তরফিবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে মো: রফিক উদ্দিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি সম্মুখযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করেন। তাঁর অবদান এলাকার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পূর্ব জুড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, বর্তমান ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস. এম. জালাল উদ্দীন এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান শাহীনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com