সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে মণিরামপুর পৌরসভা, জোরদার মনিটরিং

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:০১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:০১:৪২ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
সেবা ব্যাহত ও নাগরিক দুর্ভোগ নিয়ে প্রকাশিত সংবাদের পর নড়েচড়ে বসেছে মণিরামপুর পৌরসভা। ড্রেন পরিষ্কার, মশক নিধনে স্প্রে ও বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় ও স্থানীয় পত্রিকায় মণিরামপুর পৌরসভার অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পরদিন থেকেই পৌর কর্তৃপক্ষ মাঠে নামে। শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং মশা নিধনে স্প্রে কার্যক্রম শুরু করা হয়। একই সঙ্গে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা ও বাজারে অতিরিক্ত মূল্য রোধে মনিটরিং চালু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন জানান, রমজান মাসে সাধারণ মানুষ যেন অতিরিক্ত মূল্য ও কৃত্রিম সংকটে না পড়ে, সে জন্য বাজার মনিটরিং নিয়মিত থাকবে। পাশাপাশি নাগরিক সেবায় কোনো অনিয়ম দেখা গেলে দ্রুত জানাতে অনুরোধ জানান তিনি।
 
সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছে, এই তৎপরতা অব্যাহত থাকলে নাগরিক দুর্ভোগ কমবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়

৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com