এলএনজি উৎপাদন বন্ধ করলো কাতার

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:৩৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:৩৯:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে কাতার। দেশটির প্রধান এলএনজি স্থাপনায় হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 
বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদক দেশ কাতারের এই পদক্ষেপে বৈশ্বিক গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত মূল স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা কতটা—তা এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির সরকারি বার্তা সংস্থা সোমবার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

রাস লাফান কমপ্লেক্সে মোট ১৪টি এলএনজি ‘ট্রেন’ পরিচালিত হয়, যার সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৭৭ মিলিয়ন টন। এই বিপুল উৎপাদন ক্ষমতার কারণেই কাতার বৈশ্বিক এলএনজি বাজারের শীর্ষে রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]