ইরানে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন প্রেসিডেন্ট

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:১৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:১৭:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে নিয়োগ দিয়েছেন। খবর আলজাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবাই জানান, ‘প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নির্দেশে রেভল্যুশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

নতুন নিয়োগের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত রাখা এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় জোরদার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]