মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটো রিকশা ছিনতাই

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৩:০২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৩:০২:৫০ অপরাহ্ন
 
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাইফুল ইসলাম নামে এক চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো রিকশা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

 
রবিবার ( ১ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতা বাজার সংলগ্ন চাকরখালী নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আ. ছোবাহান খানের ছেলে।

 
স্বজনরদের কাছ থেকে জানা যায়, চালক সাইফুল ইসলাম প্রতিদিনের মতো অটো রিক্সা নিয়ে রাস্তায় বের হয়। সুবিদখালী থেকে দুইজন লোক অটো রিকশায় উঠে চালক সাইফুলকে বলে, আমরা চৈতা বাজারের পরের স্থানে যাবো। চৈতা বাজার পার হওয়ার পর নির্জন জায়গা দেখে চালক সাইফুলকে অটো রিকশা থামাতে বলে তারা। অটো রিকশা থামালে চালক সাইফুলের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের সাথে চালক সাইফুলের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সাইফুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটো রিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
 
 
পরে স্থানীয়দের সহয়তায় সাইফুলকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]