​সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী মৌলভীবাজারের ইফতার মাহফিল

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১২:৪৫:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১২:৪৫:৪০ পূর্বাহ্ন

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১ মার্চ) শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, বাসস মৌলভীবাজার প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, খালেদ চৌধুরী (চ্যানেল এস), অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল (দি সাউথ এশিয়ান টাইমস) এবং আব্দুল বাছিত বাচ্চু (ভয়েস অব এশিয়া)।
বক্তারা সাংবাদিকদের সম্মানে সুশৃঙ্খল ও স্বতন্ত্র ইফতার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করলে গণমাধ্যম ও সমাজ উভয়ই উপকৃত হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত ও অর্থ পাঠ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ এবং ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]