​বানারীপাড়ায় ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সেই যুবদল নেতা বহিস্কার

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:৩৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:৩৩:৩০ অপরাহ্ন




রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:


বরিশালের বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সানি মোল্লাকে  বহিস্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) তার এ বহিস্কারের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

ওই বহিস্কারপত্র সুত্রে জানা গেছে,
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বরিশাল জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির স্বাক্ষরিত এক পত্রে সানি মোল্লাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়।

একই পত্রে বহিস্কৃত যুবদল নেতা সানি মোল্লার কোন অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতা-কর্মীদের তার সঙ্গে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত ,বানারীপাড়ায় সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে  সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)।কে মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩ টায় বানারীপাড়া ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ব্রিজের  মালামাল ও ট্রলারসহ  গ্রেপ্তার করে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বানারীপাড়া থানায় এ সংক্রান্ত দায়েরকৃত মামলার আসামী হিসেবে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এদিকে যুবদল নেতা সানিকে সংগঠন থেকে বহিস্কার করা হলেও একই অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা জিহাদ আকনকে এখনও বহিস্কার করা হয়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com