পরকীয়ার অভিযোগে ২৬ বছরের সংসার ভাঙছে থালাপতি বিজয়ের

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:৫১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:৫১:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণী সুপারস্টার বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর ঘিরে তোলপাড় বিনোদন দুনিয়া। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। এবার তাঁর স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে।
 
অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এ কারণেই বিচ্ছেদের পথে হাঁটছেন সঙ্গীতা—এমনটাই দাবি বিভিন্ন সূত্রের।
 
অভিনয়ের পাশাপাশি বিজয় বর্তমানে রাজনীতিতেও সক্রিয়। তিনি নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা। ফলে এই বিচ্ছেদের খবরকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
 
দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ বিজয়ের ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
 
জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতে উঠেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।
 
উল্লেখ্য, প্রায় ২৬ বছরের সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেও রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন বিজয়। 
 
তাঁর ভাষায়, ভক্তদের ভালোবাসাই তাঁর শক্তি, আর ভবিষ্যতে তাঁদের জন্য কাজ করেই যেতে চান তিনি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com