দিনাজপুরে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:৩৫:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:৩৫:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর নবাবগঞ্জে ৭ বছরের এক শিশুর হাত পায়ের রগসহ গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সিরাজুল আল সামস। সে নবাবগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মমিনুল ইসলামের পুত্র এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
 
পুলিশ জানায়, শিশুটি বিকালে বাইরে খেলতে গেলে সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। 
 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুম্মান শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে লাশের সুরহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির হাত-পায়ের রগসহ শ্বাসনালি ধারালো অস্ত্র দিয়ে কেটে হত্যা করা হয়েছে। 
 
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলার প্রস্তুতিসহ তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com