নিজস্ব প্রতিবেদক
জনগণ পরিবর্তন চায়, জনগণ বিশ্বাস করে এই পরিবর্তন জামায়াত ছারা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। তিনি আজ ৯ই রমজান শুক্রবার বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
কোতয়ালী উত্তর থানা জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ওলামা বিভাগের সভাপতি ও উত্তমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন।
অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার খেলাফত প্রতিষ্ঠার জন্য সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবো। এই রমজান মাসে অবনত মস্তিষ্কে আল্লাহর দরবারে হাজির হতে হবে, আল্লাহর বান্দাগন সম্পদ ইচ্ছা মত আয় করতে পারবে না ইচ্ছামত ব্যায়ও করতে পারবে না এটা রমজানের শিক্ষা। রমজান আমাদের শিক্ষা দেয় আমরা গরীব এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য, আমরা রমজানের শিক্ষা কাজে লাগিয়ে অভাবগ্রস্থ মানুষের পাশে দাড়াবো।
থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির, থানা কর্মপরিষদ সদস্য সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেত, বায়জীদ বোস্তামী, আব্দুস সত্তার, মোকসেদুর রহমান, ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আনোয়ার হোসাইন, ১৭ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ১৯ নং ওয়ার্ড সভাপতি জিল্লুর রহমান ও ২০ নং ওয়ার্ড সভাপতি সাইয়েদ আহমেদ খান প্রমুখ নেতৃবৃন্দ।