​বাংলা ব্যান্ড গানের ফেরিওয়ালা, মিটুল হকের জন্মদিন আজ৷

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১০:০৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১০:০৮:৩৭ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদকঃ জাহিদ হাসান নিশান 

মিটুল হক।  তার পুরো নাম নাইমুল হক মিটুল ।  ভক্তরা তাকে ‘মিটুল'বলেই ডাকেন।মিটুল মানেই তারুণ্যের উন্মাদনা। তার নাম অনেক তরুণের স্বপ্নের সূতিকাগার। তিনি নিজের মেধা আর মননে হয়ে ওঠেছেন এ প্রজন্মের উন্মাদনা । শনিবার (২৮  ফেব্রুয়ারি ) জনপ্রিয়  এই ব্যান্ড সংগীতশিল্পী মিটুলের জন্মদিন।

 বিশেষ দিনে তাই  সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন মিটুল হক।

বাংলাদেশের সীমানা পেরিয়ে মিটুলের খ্যাতি ছড়িয়েছে বিশ্বে। বিশ্বের নানান দেশে তিনি বাংলা ব্যান্ড সংগীতকে ছড়িয়ে দিচ্ছেন ফেরিওয়ালার বেশে। 
নিরলস চর্চা, নতুন, সৃজনশীল ভাবনা, স্বতন্ত্র গায়কীর মাধ্যমে  ‘মিটুল হক’বাংলা রক – ব্যান্ড জগতে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছেন। 

সেই ১৯৯০ সাল, বাংলাদেশে তখন  ব্যান্ডের স্বর্ণযুগ, তখন ঢাকায় ‘প্রিজানার্স’ নামে একটি রক ব্যান্ড গড়ে তোলেন মিটুল হক। ব্যান্ডে  মূল ভোকালিষ্ট হিসেবে প্রথম এ্যালবাম ‘রক্তের নেশায়’প্রকাশ করেন। এ্যালবামটির শীর্ষভাগ গানের ভোকাল থেকে শুরু করে গীতিকার, সুরকার মিটুল নিজেই। তাঁর প্রথম এ্যালবামই পায়  শ্রোতাপ্রিয়তা৷ 

মিটুল হকের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে;
যন্ত্রণা, আসবেই, নিষিদ্ধ, জলসা, স্বাধীনতা, অসুস্থ, বাক্স,ভালো লাগে যদি, অপ্সরী -২ - সহ বহু শ্রোতা প্রিয় গান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]