​ড. মুহাম্মদ ইউনূসের দেশের দায়িত্ব নেয়া উচিত হয়নি: ফখরুল বাশার মাসুম

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৮:৫৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৮:৫৮:০৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদকঃ জাহিদ হাসান নিশান। 


সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিকমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবীণ অভিনেতা ফখরুল বাশার মাসুম। ওই স্ট্যাটাসে ড. ইউনূসের সঙ্গে তোলা একটি পুরনো ছবিও প্রকাশ করেছেন তিনি।
এক সময় সৌদি আরবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুদিন কাটিয়েছিলেন অভিনেতা ফখরুল বাশার মাসুম। সম্প্রতি তাকে নিয়েই পুরনো স্মৃতিচারণ করেছেন।
 
অভিনেতা জানান, তখনকার সৌদি বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করতে গিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সে সময় নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সান্নিধ্যে ছিলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসকে কাছ থেকে দেখে তিনি যা বুঝেছেন, তাতে এই দেশের দায়িত্ব নেয়া তার উচিত হয়নি বলে মন্তব্য করেন অভিনেতা।

মাসুম বাশারের ভাষ্যমতে, দেশের সংকটময় সময়ে যারা উদ্ধারকর্তা হয়ে আসেন, শুরুতে মানুষ তাদের সম্মান দিলেও সংকট কেটে গেলেই সেই ব্যক্তিকে পড়তে হয় কঠিন সমালোচনার মুখে। ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই তিনি হয়ে যান সর্বোচ্চ লেভেলের আসামি। এই দেশে এটিই বাস্তবতা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com