মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০২:১২:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০২:১২:২৩ পূর্বাহ্ন
 
 
 
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 
 
হবিগঞ্জ-৪(মাাধবপুর-চুনারুঘাট)আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনসাধারণ যাতে হয়রানীর শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার (২৬-ফেব্রুয়ারি)২০২৬ সকালে মাধবপুরে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, সাধারন সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব খাঁন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, কৃষি কর্মকর্তা সজিব সরকার, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, পারভেজ হোসেন, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা চলমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং কৃষকদের সহায়তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com