মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৬:৩৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৬:৩৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বুধবার মধ্যরাতে শহরের বিসিক শিল্পী নগরী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালাইমারা এলাকার আব্দুস সাত্তার খান ছেলে এ কে এম আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খান সাথে কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত্যু নান্নু হাওলাদারের মেয়ের সাথে প্রায় এক বছর আগে গোপনে তারা বিয়ে হয়। এর আগে মিমের আরেকটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। সব জেনেশুনেই তাকে বিয়ে করেন রিয়াদ। পরে তারা বিসিক শিল্পী নগরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।কয়েক মাস ধরে সন্তানকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই ঘটে এই ঘটনা।


নিহ‌তের মা রেকসোনা বেগম ব‌লেন, আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে রিয়াদ। আমাকে ফোন দিয়ে লাশ নিতে বলেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।


এ ব্যাপারে সদর থানার ও‌সি মো. আবুল কালাম আজাদ ব‌লেন, পারিবারিক কলহের জেরে মেয়েটি হত্যা হয়েছে। এটাই আমাদের প্রাথমিক ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]