বরিশাল আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারে চলছে আদালত বর্জন

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০১:৫৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:৫৯:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই সকল আদালত বর্জন করেছে আইনজীবীরা।

 
তবে কতিপয় আইনজীবী আদালতে শুনানীতে অংশ গ্রহণ করলেও বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে তারা এজলাস ত্যাগ করে কর্মবিরতিতে অংশ নেন। এতে চরম ভোগান্তিতে পরেছেন শত শত বিচার প্রার্থীরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুরে মহানগর দায়রা জজের পক্ষ থেকে তিনজন নিরপেক্ষ আইনজীবীদের নিয়ে বৈঠক করেছেন। তবে বৈঠকের ফলাফল নিয়ে বিস্তারিত জানা যায়নি।


 
পরিস্থিতি নিয়ন্ত্রনে সকাল থেকেই আদালত চত্তরে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদ্যদের মোতায়ে করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো আদালতের কার্যক্রমে যোগদান করেননি বিএনপিপন্থি আইনজীবীরা। তবে বেশকিছু সংখ্যক আইনজীবীরা আদালতের মিভিন্ন মামলার শুনানীতে অংশ নিতে চাইলেও বিএনপি পন্থি আইনবীবীদের বাধার মুখে পরেন। সকাল থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসহ বিএনপিপন্থি আইনজী্বীরা আদালত চত্বরে উপস্থিত হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন।

এসময় আইনজীবীরা বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এসময় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থি এক আইনজীবী  বলেন, আইজনীবীদের আদালত বর্জনের কারণে অচালবস্থার সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে বরিশাল চিফ মেট্রপলিটন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. কামরুলের মাধ্যমে মামলার আসামি নয় এমন তিনজন আইনজীবীকে মহানগর দায়রা জজ তার খাস কামরায় ডেকেছেন। অচলাবস্থা নিরসন নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বৈঠকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সমম্পাদক মোকলেছুর রহমান বাচ্ছু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. হুমাউন কবির মামুন ও এ্যাডভোকেট জসিম উদ্দীন আকন অংশ নিয়েছেন। তবে এখনো আলোচনার ফলাফল জানা যায়নি।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]