জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০১:৩৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:৩৯:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছে হাইকোর্ট।
 
বৃহস্পতিবার দুপুরে জামিন দেন আদালত।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব।

ওই সময় র‍্যাব জানিয়েছিল— কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com