রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৫:৪৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৫:৪৪:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে থেকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মন্ডলের মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

 

ওই তরুণীর নাম রজিনা সরকার পাখি (২১)। তিনি দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের (৪০) সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর সাপাহারে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মেয়েটির সঙ্গে একটা ছেলের সম্পর্ক ছিল। তার সঙ্গে মনোমালিন্যের জের ধরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার আগে ফেসবুকে লাইভে ছিল, পাশাপাশি নিজের আইডিতে আত্মহত্যার কথা উল্লেখ করে একাধিক পোস্ট দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com