​মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ মোস্তফা

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৪:০৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৪:০৯:২০ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

​পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার
৫নং পীরযাত্রাপুর  ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহাম্মদ মোস্তফা। 

এক শুভেচ্ছা বাণীতে আলী আহাম্মদ মোস্তফা বলেন, রমজান হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করতে হবে। এসময় তিনি সমাজ থেকে মাদক, সুদ, ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে সবার প্রতি আহ্বান জানান। বিশেষ করে যুবসমাজকে মাদকের অন্ধকার পথ পরিহার করে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, গোবিন্দপুর এলাকার বাসিন্দা আলী আহাম্মদ মোস্তফা। 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় বেশ আলোচনায় রয়েছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া ও  সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]