নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানের প্রথম সপ্তাহে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুবাই। এর অংশ হিসেবে বিভিন্ন জাতীয়তার ২৬ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। দুবাই পুলিশের সাধারণ অপরাধ তদন্ত বিভাগের অধীন সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখা শহরজুড়ে সব থানার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে।
তিবছরের মতো এবারো ‘ভিক্ষুকবিরোধী অভিযান’ শীর্ষক বার্ষিক কর্মসূচির আওতায় এ কার্যক্রম চলছে, যার স্লোগান- ‘ভিক্ষামুক্ত সচেতন সমাজ’।
জনসচেতনতা বৃদ্ধি, নগরীর শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে দুবাই আবাসন ও বিদেশি নাগরিক অধিদপ্তর এবং ইসলামিক বিষয়ক ও কল্যাণমূলক কার্যক্রম বিভাগ।
দুবাইয়ের সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখার পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল শামসি বলেন, প্রতি বছরই এই অভিযান উল্লেখযোগ্য সাফল্য দিয়ে আসছে। ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতা ভিক্ষার ঘটনা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রমজানের প্রথম সপ্তাহে ২৬ জনের গ্রেফতার সেই সক্রিয় তৎপরতারই প্রমাণ।