রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত-৬

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১২:৫৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১২:৫৪:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্ৰুপের সংঘর্ষে নারী পুরুষসহ ৬জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১০ টার দিকে রামপাল উপজেলার ভোজপতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
 
আহতরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোজপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিন গ্রুপ এবং প্রিন্স গ্ৰুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জের ধরেই সংঘর্ষের সূত্রপাত।

পুলিশ জানান, বিএনপির দুই গ্ৰুপের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নারীসহ অত্যন্ত ৬জন আহত হয়েছেন। আহতদের প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আলামিন শেখ,ওয়েব আলী সরদার, হাসান ফকির, নাইম ফকির, সালাম শেখ, আলামিন ফকির ও ছুটু বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত চলমান এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com