হবিগঞ্জে ট্রাক্টরের পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:১৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:১৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ-শাযেস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত পায়েল গোপ (২৫) সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। এ ঘটনায় বিশাল গোপ নামে আরো এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।


সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পায়েল তার খালাতো ভাই বিশাল গোপকে নিয়ে মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ এলাকায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পায়েল গোপ মারা যান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]