এপস্টাইন কেলেঙ্কারি পশ্চিমা সভ্যতা ও উদার গণতন্ত্রের কুফল: আলী খামেনি

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:০০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:০০:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপ নিয়ে আলোচিত কেলেঙ্কারির প্রকাশিত ফাইলসমূহ নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘দীর্ঘদিন থেকে চলে আসা পশ্চিমা সভ্যতা ও উদার গণতন্ত্রের চূড়ান্ত কুফল (পরিণতি)।’

 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া  পোস্টে খামেনি ওই দ্বীপকে ‘অপকর্মের দ্বীপ’ বলে বর্ণনা করেন।

 

তিনি বলেন, ‘পশ্চিমাদের দুর্নীতি নিয়ে আমরা যত কিছু শুনেছি, ওই নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত দ্বীপের ঘটনা তাদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন মাত্রার।’

 

 

ওই মন্তব্যে খামেনি এপস্টাইন কেলেঙ্কারির কথা তুরে ধরে বলেছেন, দীর্ঘদিন ধরে শোষণ এবং ‘অভিজাত সম্পৃক্ততা’র কুফল। শত শত বছর ধরে সে পথ অনুসরনের কুফল এপেস্টেইন কেলেঙ্কারি।

 

তিনি মন্তব্য করেছেন এপস্টাইন কেলেঙ্কারি কোনা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি অনিবার্য ফলাফল। ভবিষ্যতে এমন আরও কেলেঙ্কোরির ঘটনা প্রকাশ পেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যগুলি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়েছে। যা ইতোমধ্যে ব্যাপকভাবে অনলাইনে প্রচারিত হয়েছে। তার মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাকে সমর্থন থাকা ছাড়াও কঠোর সমালোচনা লক্ষ্য করা গেছে। কারণ সাম্প্রতিক সময়ে প্রকাশিত এপস্টেইন কেলেঙ্কারি বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত ঘটনা। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com