কার্যালয় খুলে যুবলীগ নেতাকর্মীদের স্লোগান

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:৪২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০২:৪২:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

ঝিনাইদহে দীর্ঘ দেড় বছর পরিত্যক্ত থাকার পর যুবলীগের দলীয় কার্যালয় অবমুক্ত করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কার্যালয়টি পুনরায় চালু করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং 'দলীয় কার্যালয় অবমুক্ত' লেখা একটি ব্যানার টাঙিয়ে দিচ্ছেন। এ সময় তারা বিভিন্ন দলীয় স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন।

 

পৌর যুবলীগের সদস্য সোহেল রানা এ বিষয়ে জানান, বিগত ১৮ মাস ধরে তাদের এই কার্যালয়টি বন্ধ করে রাখা হয়েছিল। দীর্ঘ সময় পর নেতাকর্মীরা একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কার্যালয়টি পুনরায় সচল করেছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা শিল্পকলা একাডেমির পেছনে অবস্থিত জেলা আওয়ামী লীগ ও যুবলীগের এই কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সে সময় কার্যালয়ের এসি, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম লুটের পাশাপাশি দরজা-জানালাও খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে ভবনটি দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিনের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাতে কার্যালয় খোলার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com