​বোয়ালখালীতে তালা ভেঙ্গে প্রবাসীর ঘর চুরি

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০১:১৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০১:১৫:০৮ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে প্রবাসীর বসত  ঘরের তালা ভেঙে নগদ টাকা, ১ভরি ওজনের স্বর্ণ ও ১টি মোবাইল সেট নিয়ে গেছে চোরের দল। এত প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী পরিবারের।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য মরহুম মইন উদ্দীন খান বাদলের বাড়ীর সংলগ্ন প্রবাসী মাহফুজুর রহমান মফিজের বসতঘরে এ ঘটনা ঘটেছে।

এ সময় পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে ছিলেন। প্রবাসী মাহফুজুর রহমান মফিজের স্ত্রী বলেন, সোমবার বিকাল ৩ টার দিকে ঘরে তালা দিয়ে আমার বাবার বাড়িতে যাই। আমার বাবার বাড়ি থেকে সন্ধ্যা ৭টায় এসে দেখি এ ঘটনা।

চোরেরা ঘরের আলমিরা ভেঙে নগদ ২০ হাজার টাকা, এক ভরি স্বর্ণ, ১টি মোবাইল (আনুমানিক ৩ লাখ টাকা) ও জরুরি কিছু কাগজ নিয়ে গেছে। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওসমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]