পঞ্চগড়ে বাবার বাড়ি থেকে ইফতার শেষে স্বামীর বাড়ি ফেরার পথে মা-মেয়ের প্রাণহানি

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:০৩:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:০৩:০১ পূর্বাহ্ন

মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড় 

পঞ্চগড় দেবীগঞ্জে মোটরসাইকেল ও একটি নাইটকোচের সংঘর্ষে শিশু সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

জানা যায়, দেবীগঞ্জ পৌরসভার সিঙ্গার শোরুমের মালিক আমিরের ছোট ভাই আজাদের স্ত্রী মমতা বেগম (৩৬) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইফতার শেষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দেবীগঞ্জ পৌর শহরের নতুন বন্দর এলাকার শহীদ মান্নান সড়কে দেবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকা-গামী নাদের নাইটকোচের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

স্থানীয়রা দ্রুত আহত চারজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন মনিরুল ও মোবাশ্বিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেলে আজাদের স্ত্রী মমতা ও জমজ দুই শিশু-মোবাশ্বিরা ও মুনতাহ ছিলেন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আজাদের ভাগিনা মোঃ মনিরুল ইসলাম (৩০), তিনি চড়পাড়া সুন্দরদিঘী গ্রামের বাসিন্দা মোঃ মোজাম্মেল হকের ছেলে। 

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। ঢাকা-গামী নাদের নাইটকোচটি স্থানীয়রা সোনাহার বাজারে আটক করেন। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সোনাহার বাজার কাউন্টার থেকে চালককে নীলফামারী ইটা খোলা মাস্টার পাড়া এলাকার মোঃ মতিয়ার এর ছেলে মোঃ মাহাবুল কে পুলিশ হেফাজতে নেয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com