এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এমপি।
রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
সাক্ষাৎকালে এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণীও সেখানে উপস্থিত ছিলেন। পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মৌলভীবাজার জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। তবে স্থানীয় রাজনীতি ও উন্নয়ন কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।