আরব অঞ্চলে সুন্নি ও শিয়া ‘জোট’ গঠনে তৎপর নেতানিয়াহু

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৬:৪০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৬:৪০:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন যে, তিনি একটি আঞ্চলিক ‘জোট’ গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন—যার লক্ষ্য ‘সুন্নি ও শিয়া অক্ষ’ মোকাবিলা করা।

 

ব্লুমবার্গের-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সপ্তাহের ইসরায়েল সফরের আগে এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, প্রস্তাবিত এই জোটে ভারত, আরব ও আফ্রিকার দেশসহ গ্রিস, সাইপ্রাস এবং অন্যান্য এশিয়ার দেশ অন্তর্ভুক্ত থাকবে।

 

নেতানিয়াহু আরও বলেন, এই দেশগুলো ‘কঠোরপন্থী শিয়া অক্ষ’ এবং ‘উদীয়মান কঠোরপন্থী সুন্নি অক্ষ’-এর থেকে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করে।

 

তিনি দাবি করেন, উদ্দেশ্য হলো ‘এমন দেশগুলোর একটি অক্ষ তৈরি করা, যারা বাস্তবতা, চ্যালেঞ্জ ও লক্ষ্যকে একইভাবে দেখে—র‍্যাডিক্যাল অক্ষগুলোর বিপরীতে; যার মধ্যে রয়েছে শিয়া অক্ষ, যাদের আমরা খুব শক্ত আঘাত দিয়েছি, এবং সেইসঙ্গে গড়ে ওঠা কট্টরপন্থী সুন্নি অক্ষ।’

 

তিনি বলেন, এই দেশগুলোর মধ্যে সহযোগিতা ‘বড় ধরনের সুফল’ বয়ে আনতে পারে এবং ‘অবশ্যই আমাদের শক্তি ও ভবিষ্যৎ নিশ্চিত করবে।’

 

তিনি নেতানিয়াহু আরও যোগ করেন, যদি এসব দেশ এই জোটে যোগ দেয়, তবে এমন সহযোগিতা ‘উল্লেখযোগ্য ফল বয়ে আনতে পারে এবং ইসরায়েলের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিশ্চিত করবে’। 

 

তিনি যেসব আরব বা অন্যান্য দেশের কথা উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com