উজিরপুরে নবনির্বাচিত এমপির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৬:৩৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৬:৩৭:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উজিরপুর পৌরসভা-এর হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সাফল্য কামনা করেন।

 
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, এবারের নির্বাচনে হিন্দু সম্প্রদায় আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উজিরপুরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এবং সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উজিরপুর সার্বজনীন কীর্তন আঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি বরুণ কুমার মিত্র, সাধারণ সম্পাদক তপন মিত্র, সহ-সভাপতি জয়ন্ত নন্দী ও অঞ্জন সিকদার, সহ-সম্পাদক অমলেশ মজুমদার, রতন রায় চৌধুরী, কল্যাণ কুমার চন্দ, আসিষ কুমার দাস (মনাই), নেপাল কর্মকার, নারায়ণ ভাওয়াল, আসিষ মজুমদারসহ শতাধিক নেতাকর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. রিয়াজ হোসেন মিয়া, বিএনপি নেতা মাস্টার আকবর হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক ন্যায্যমূল্য হক মুন্না এবং নির্বাহী সদস্য আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]